Showing posts with label TB. Show all posts

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি প্রথম প্রকাশ পায় ১৯৪২ সালে। ছোট গল্প থেকে রূপান্তরিত উপন্যাস ''কবি'' কে নিছক একটি উপ...




তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি প্রথম প্রকাশ পায় ১৯৪২ সালে। ছোট গল্প থেকে রূপান্তরিত উপন্যাস ''কবি'' কে নিছক একটি উপন্যাস হিসেবে বিচার করাটা বোধহয় ভুল হবে। সমাজের নিচু ঘৃণিত শ্রেণীর একজন মানুষের আত্মউপলব্ধি ও জীবনবোধের গল্প কবি। 

গল্পের নায়ক নিতাই এর পরিচয় দেয়া হয়েছে, "খুনির দৌহিত্র, ডাকাতের ভাগ্নে, ঠ্যাঙ্গাড়ের পৌত্র, সিঁদেল চোরের পুত্র" এভাবে। ডোমের বংশে জন্ম নেওয়া নিতাই এর পারিবারিক পরম্পরায় চোর হওয়াই  নিয়ম হলেও বাল্যকালে নিশি স্কুলের শিক্ষা তাকে ওপথে যেতে দেয়নি। অন্ধকার জগতে প্রতিষ্ঠার চেয়ে সমাজে আত্মস্বীকৃতি লাভের আকাঙ্ক্ষা থেকেই কুলী নিতাই হয়ে ওঠে কবিয়াল।
কিন্তু নিতাই চরিত্রের পূর্ণতা তার নিজস্ব অর্জন নয় বরং ঠাকুরঝি ও বসন্তের অবদান।

উপন্যাসের প্রথম ভাগে আমরা দেখতে পাই কবিগানের পালায় কবিয়াল হিসেবে নিতাইএর অকস্মাৎ আবির্ভাব।  বন্ধু স্টেশনমাস্টার রাজনের উৎসাহ ও সহযোগিতায় শুরু হয় নিতাইএর পথচলা এবং নিতাই এর জীবনে রাজনের শালী ঠাকুরঝি এর ভূমিকা। বিবাহিত ঠাকুরঝি নিতাইএর প্রেমিকা নয় কিন্তু তাদের মধ্যকার ভালোবাসা অপরিমেয়, অস্পৃশ্য। কর্তব্যের দায়ভারে আবদ্ধ ঠাকুরঝি  নিতাইএর প্রতি শুধু অনুরক্তই নয় বরং তার প্রতি রয়েছে ঠাকুরঝির নারীস্বভাবসুলভ ঈর্ষা। তাইতো বসন্তকে নিতাইএর ঘরে দেখে ঠাকুরঝি ছুটে চলে যায়, আর কখনো দেখা করে না নিতাইএর সাথে।